বন্যা রুখতে উদ্যোগী ভাতারের বিধায়ক - The News Lion

বন্যা রুখতে উদ্যোগী ভাতারের বিধায়ক

 


দি নিউজ লায়ন;   বন্যা রুখতে উদ্যোগী ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বর্ষা এলেই দুরুদুরু বুকে থাকেন কুনুর নদী পাড়ের বাসিন্দারা। ভাতার ব্লকের মাহাতা ও এরুয়ার অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম বন্যার জলে প্লাবিত হয় প্রায় প্রতি বছর। মূলত কুনুর নদীর জলে গ্রামগুলিতে বন্যা হয়। দীর্ঘদিন নদী সংস্কার করা হয় নি। করা হয় নি বাঁধের সংস্কারও।


 মূলত বসতপুর, বারমল্লিক, ডাংসাড়া, মাহাতা, বেরুয়া, এই সমস্ত গ্রাম কুনুর নদীর জলে প্লাবিত হয়। এবার বন্যা রুখতে তৎপর হলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তিনি বলেন, বন্যা রুখতে ভাতারের মাহাতা অঞ্চলের কুনুর নদী সংস্কার ও বাঁধ পুননির্মাণ করা হবে। বিধায়ক মানগোবিন্দ অধিকারী এই বিষয়টি সেচ দপ্তরে জানিয়েছেন। বিধায়ক জানান, আমি এই ভাতার বিধানসভার ছেলে। আমি জানি এখানকার মানুষের সমস্যা। তাই আমি প্রথমেই ভাতারের যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়, তার তালিকা তৈরি করি। এই বিষয়ে সেচ দপ্তরের সঙ্গে  কথা বলেছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে কুনুর নদীর বাঁধের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.